Tuesday, August 25, 2015

ছোট ভাইকে বাচাতে গিয়ে তার বড় বোন ও চলে গেলেন পরপারে ......

ক্রাইম নিউজ ২৫ঃ ছোট ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসার কঠিন দৃষ্টান্ত জীবন দিয়ে রেখে গেলো এই দুইটি ছোট্ট শিশু,, যা পৃথিবী যতদিন আছে ঠিক ততদিন পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে,
ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়,
ছোট ভাইটি যখন পানিতে পড়ে যায় তখন বড় বোনটি তার ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও চলে গেছে পরপারে,
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে মা বাবার অবস্থা কেমন হতে পারে সেটাতো বুঝতেছেনই,
সবাই এই দুই শিশুর মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাদের মা বাবাকে সন্তান হারানো যন্ত্রণা সহ্য করার তৌফিক দান করেন.

Monday, August 24, 2015

ভারতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৬

acc-main অনলাইন ডেষ্কঃ ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বিধানসভার একজন সদস্যসহ (এমএলএ) নিহত হয়েছে ছয়জন। এতে আহত হয়েছে ২০ জন।
সোমবার ভোরে অনন্তপুর জেলার মাদাকাসিরায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। কর্নাটকের এমএলএ ভেঙ্কাটেশ নায়ক নিহতদের মধ্যে একজন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গ্রানাইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গালুরু-নানদেদ এক্সপ্রেস ট্রেনের এইচ১ বগির সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বগির পাঁচ যাত্রী নিহত হয়। ট্রাক ড্রাইভার এ ঘটনায় মারা গেছেন।
এদিকে এ দুর্ঘটনায় ট্রেনটির আরো দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বেঙ্গালুরু-গুনটাকাল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেলওয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ও লোকজন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

দীর্ঘ তিন বছরের ভালোবাসার ইতি হলো আজ।

দীর্ঘ তিন বছরের ভালোবাসার ইতি হলো আজ।
বিয়ের মধ্যে দিয়ে নয়,মরণের মধ্যে দিয়।..... ভালোবাসা জিনিসটা শুধুই খেলা নয় । নিজের জীবন
দিয়ে তা আবারো প্রমাণ করে গেল BGCTRST ইউনির্ভাসিটির দ্বিতীয় বর্ষের ছাত্র সজীব বড়ুয়া।
------------

মেয়ে:-সর্মিষ্টা বড়ুয়া জয়ন্তী। 
বাবা:-নিরোদ বড়ুয়া। 
মা:-টকি বড়ুয়া।
ঠিকানা:-বাহির সিংগনাল,বড়ুয়া পাড়া। চন্দগাঁও,চট্রগ্রাম।
এইসব মেয়েদের মায়াবি ছলনায় অকালে ঝরে যায়  সজীবের মতো হাজারো জীবন।এরা নিজেকে সহজ- সরল ছেলেদের সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে রাখে,কিন্তু কোন এক কোটিপতির বিয়ের প্রস্তাব পেয়ে সেই সর্ম্পককে অস্বীকার করে। আর সেই ছেলেগুলো পাগলের মতো নিজের ভালোবাসার প্রমাণ দিতে বেছে নেয় আত্নহত্যার পথ....... 

হায়রে নিংস্বার্থ ভালবাসা.....

Sunday, August 23, 2015

তেজগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার

তেজগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার
  ক্রাইম নিউজ ২৫ : রাজধানীর তেজগাঁও থানার একটি বস্তিতে ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে থানা পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার মেয়েটি তার গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকায় তেজগাঁওয়ের একটি বস্তিতে তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। পরে রাতে মেয়ে ওই বস্তির বখাটেদের দ্বারা গণধর্ষণের শিকার হয়।

সংবাদ পেয়ে এসআই মশিউর রহমান রাত তিনটার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নড়াইলে গুলি করে যুবক হত্যা

নড়াইলে গুলি করে যুবক হত্যা নড়াইলের লোহাগড়া ‍উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিতে সৈয়দ ইলিয়াস হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের পশ্চিম কুমরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন পশ্চিম কুমরি গ্রামের বাসিন্দা। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমরি গ্রামে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Friday, August 21, 2015

ফরিদপুরে ৩ শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ!


ফরিদপুরের ভাংগা উপজেলায় ঘারুয়া ইউনিয়নের ডাংগার পাড় গ্রামের তিন কন্যা শিশুকে যৌন
হয়রানী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে জনৈক শিশুর পিতা বাদী হয়ে মামলা করলে ঘটনাটি সকলের মাঝে ছড়িয়ে পড়ে। তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনাটি ফাঁস হলে তোলপাড় শুরু হয়। ঘটনার সাথে জড়িত থাকার
বিষয়ে যাদের নাম ওঠে এসেছে তারা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানাগেছে। মামলা সূত্রে জানাগেছে,
ডাংগার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু ৩ আগষ্ট দুপুরে বৃষ্টির মধ্যে স্কুল থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে কাউসার শেখের দুই পুত্র আরিফ শেখ (১৮), শরীফ শেখ (২০) ও
কালিপদ সরকারের ছেলে উত্তম সরকার (২০) তাদের পথরোধ করে দাঁড়ায়। পরে জোরপূর্বক কালিপদ সরকারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তিন শিশুর উপর যৌন নিপিড়ন চালায়। পরে তিন শিশু তাদের পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানালে বিষয়টি নিয়ে মাতুব্বরদের দ্বারস্থ হন তারা। কিন্তু বিষয়টি ধামাপাচা দিতে তৎপরতা চালায় প্রভাবশালী একটি মহল। পরবর্তীতে তিন শিশুর পরিবারের
পক্ষ থেকে স্থানীয় মাতুব্বর ও মেম্বারকে চাপ দিলে তারা এর একটা বিহিত করবেন বলে আশ্বাস
প্রদান করেন। কিন্তু কয়েকদিন অতিবাহিত হবার পর প্রভাবশালী মহলের দ্বারা ম্যানেজ হবার কারনে গ্রাম্য মাতুব্বরেরা বিষয়টি নিয়ে আর কোন কথা বলবেন না বলে জানায়। একপ্রকার বাধ্য হয়েই এক কন্যা শিশুর পিতা ভাংগা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। মামলার পর নড়েচড়ে ওঠে পুলিশ। বখাটেদের আটকে অভিযান চালায় বিভিন্ন স্থানে। কিন্তু ৩ বখাটে আগে থেকেই পালিয়ে
যাওয়ায় তাদে ধরা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, তিন বখাটের বিরুদ্ধে এলাকায় আরো
অভিযোগ রয়েছে। তাদের নানা কুকর্র্র্র্র্র্মের কারনে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্যা জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। ছেলে তিনটি বখাটে
বলেও তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন। তিনি জানান, যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে থাকে
তাহলে অভিযুক্তদের কঠিন সাজা হওয়া উচিত। ভাংগা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম
বলেন, প্রাথমিক ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের আটকে.......................

কুড়িগ্রামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব!


ক্রাইম নিউজ's photo. কুড়িগ্রামের সদর হাসপাতালে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সন্তান প্রসব করেছে। বুধবার শাহিদা খাতুন (১২) নামেরমেয়েটিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। শাহিদা খাতুন খামার হাসনাবাদ খেফনীটারী গ্রামের শাহ আলমের কন্যা। সে গোবর্দ্ধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ধর্ষক প্রতিবেশি জাকিরুল ইসলামকে অভিযুক্ত করে একটি মামলা করেছে মেয়েটির বাবা। পুলিশ আসামী ধরতে না পারলেও আসামী ও তার পরিবার মেয়েটির বাবাকে ভয়ভীতি দেখিয়ে আসছে। তাই ধর্ষিতা গর্ভবতী মেয়েটিকে নিয়ে দুই মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তার বাবা। হত্যার হুমকীতে হাসপাতালে পুলিশি নিরাপত্তায় সন্তানসহ চিকিৎসা  নিচ্ছে মেয়েটি। মেয়েটির পরিবার সুত্র জানায়, প্রতিবেশি প্রভাবশালী মৃত আবুবকর সিদ্দিকের পুত্র জাকিরুল ইসলাম শাহিদা খাতুনকে ভয় দেখিয়ে ধর্ষণ করলে সে অন্তসত্বা হয়ে পড়ে। এক সময় পেট বাড়তে থাকলে শাহিদার পিতা শাহ আলম মেয়ের পেটে টিউমার হয়েছে ভেবে ডাক্তারের  কাছে নিয়ে যায়। সেখানে  পরীক্ষা-নিরিক্ষার পর তার পেটে বাচ্চা আছে বলে ডাক্তার জানায়। তখন পরিবারটি শাহিদা খাতুনের কাছে জানতে চাইলে সে জানায় জাকিরুল তাকে ভয় দেখিয়ে দীর্ঘ দিন ধর্ষন করে আসছিল। বাবা শাহ আলম জানান, আমি ঢাকায় রিক্সা চালাই। মেয়ের অসুস্থতার খবর পেয়ে গ্রামে এসে প্রতিবেশির সহযোগীতায় ডাক্তারের কাছে নিয়ে যাই।
তখন ডাক্তার জানায়, আমার মেয়ের পেটে বাচ্চা আছে। শাহিদার মা উপজন বেগম মানসিক ভারসাম্যহীন। এই সুযোগে প্রতিবেশি জাকিরুল আমার মেয়েকে ধর্ষণ করেছে। মামলা করার পর থেকে আসামী ও তার পরিবার আমাকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। ভয়ে আমি অন্তস্বত্তা মেয়েকে
নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। হাসপাতালে সন্তান প্রসব হয়েছে শুনে আবারো হুমকি দিচ্ছে। বাচ্চাটিকে মেরে ফেলার জন্য আমাকে ২ লক্ষ টাকা দেয়ার প্রস্তাবও দিয়েছে লোক মারফত।
মেয়েটির বড় বোন শাহারী খাতুন জানান, শাহিদার ঋতু¯্রাব শুরু হয়নি বলে তার পেট বাড়তে
থাকা ও হাতে পায়ে পানি জমা দেখেও আমরা গর্ভবতী হওয়ার বিষয়টি অনুমান করতে করিনি।
পেটে টিউমার থাকতে পারে ভেবে গ্রামবাসীর সহায়তায় তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেয়া হয়।
সেখান ধরা পড়ে তার পেটে বাচ্চা। মামলা করে আমার পুরো পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে।
আসামীপক্ষ বাচ্চাটিকে মেরে ফেলতে চাচ্ছে। এমন অবস্থায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।
এব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, হাসপাতালে যখন নিয়ে আসা হয়েছিল তখন বাচ্চা ও মায়ের অবস্থা সংকটাপন্ন ছিল। বয়স কম হওয়ায় শারিরিক গঠন সন্তান প্রসবের উপযুক্ত ছিল না। ডাক্তার-নার্সদের দক্ষতায় তাদের বাঁচানো গেছে। মেয়েটির শারিরিক অবস্থা এখনও নাজুক। তাকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মেয়েটির বাবা বাচ্চাটিকে হত্যার হুমকি পেয়ে নিরাপত্তার আবেদন করলে, স্থানীয় পুলিশকে জানিয়ে হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) খান মো. শাহ্রিয়ার বলেন, বিষয়টি খুবই অমানবিক। আসামি পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তবে চেষ্টা অব্যাহত আছে।

Monday, August 10, 2015

বরিশালে পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ক্রাইম নিউজ ২৫ঃ বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে সূচনা (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের কনস্টেবল ইমাম হাসানের স্ত্রী ও জেলা পুলিশের নায়েক মো. ইসমাইলের মেয়ে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। নির্যাতন করার কারণে সূচনা আত্মহত্যা করে থাকতে পারেন বলে অভিযোগ করেছেন তাঁর প্রতিবেশীরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই এলাকার সেতারা মঞ্জিল নামের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সূচনার লাশ উদ্ধার করা হয়। কাউনিয়া থানার ওসি কাজী মাহাবুবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তিনি বলেন, নির্যাতনের কারণে ওই ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা।

নোয়াখালীতে কুপিয়ে ও গুলি করে যুবলীগ নেতা মিলনকে হত্যা

ক্রাইম নিউজ ২৫ : নোয়াখালীর সোনাইমুড়ীতে মিলন সরকার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ১ টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন সরকার স্থানীয় মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেটরের ব্যবসায়ী  এবং ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি দেউটি ইউনিয়নের সারেং বাড়ির নাদেরুজ্জামানের ছেলে। রাতে মিলন বাড়ির পাশে মাছ শিকারে বের হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে হত্যা করে ফেলে যায়।

ভিডিও টা ইডিট করলাম সবাইকে দেখার অনুরোধ রইলো


Saturday, June 20, 2015

জয়পুরহাটে এক পরিবারের চার জনকে কুপিয়ে হত্যা

Bagerhat Murder

বাগেরহাটে খুন করে গোসলখানায় পুঁতে রাখার তিনমাস পর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক হয়েছে নিহতের স্ত্রী। মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, শাহজাহান শেখ নামে প্রতিবেশির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আটক ফাতেমার। মাস তিনেক আগে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাত করে স্বামী আল আমিন শেখকে খুন করেন তিনি। এরপর মরদেহটি গোসলখানায় মাটি চাপা দিয়ে রাখেন দুইজনে মিলে। আল আমিনের নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ করে ফাতেমাকে। আর পুলিশের কাছে স্বামীকে খুন এবং মরদেহ গুমের কথা জানান ফাতেমা।

মিরপুর শেওড়াপাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ

  1. Rape complaint

রাজধানীর শেওড়াপাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রী মিরপুর থানায় অভিযোগ করলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারের শিক্ষকের এক বন্ধু মেয়েটিকে তার বাসায় নিয়ে যায়। এবং সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এতে তিন জনের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের একজন ধর্ষণে জড়িত আর অন্য দুজন ছবি তুলেছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

Monday, June 1, 2015

খেলতে গিয়ে জীবন নিয়ে টানা হেচড়া করছে এক বাচ্চার


গ্রামের অবুঝ শিশু খেলার ছলে উরন্ত ক্রিকেট বল ক্যচ ধরতে লাফ দিয়ে শুন্যে উঠে, কিন্তু ক্যচ ধরার আনন্দে ভুলে যায়
নিচে থাকা বাঁশের ফালি দিয়ে বানানো স্টাম্পের কথা । ক্যচ ধরার আনন্দে চার দিক সাথিরা হই চই করছে আর মাসুম বাচ্ছাটি বল ধরে মাটিতে পরা মাত্রই সব আনন্দ, হাসি, কান্নায় পরিনিত হল।এখন হাসপাতালে মুত্যুর সাথে পাঞ্জা লরছে। সবাই দোয়া
করুন ছেলেটির জন্য আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়।

যে সকল নারী কলেজ কিংবা চাকুরীতে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘোষনা















IMPORTANT ANNOUNCMENT: একা একা যে সকল নারী কলেজ কিংবা চাকুরীতে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘোষনা । ফাকা রাস্তায় যদি কোন ছোট শিশুকে ঠিকানা লেখা কাগজ হাতে নিয়ে একা দাড়িয়ে কাঁদতে দেখেন তবে শিশুটিকে তার ঐ ঠিকানায় না নিয়ে গিয়ে নিকটস্থ পুলিশ স্টেষনে নিয়ে যান । আজকাল এইটা চোর, ছিনতাইকারী কিংবা ধর্ষকদের নতুন পদ্ধতি মেয়েদের সর্বনাস করার । দয়া করে মেসেজটি সব মেয়েদের কাছে মেসেজ কিংবা শেয়ারের মাধ্যমে পৌছান, ছেলেদের কাছেও পৌছান তাদের বোনটি বেঁচে যেতে পারে । শেয়ার করতে লজ্জা পাবেননা প্লিজ । আপনাদের একটি শেয়ার একটি মেয়ের জীবন বাঁচাইতে পারে । এই মেসেজটি CNN ও NDTV দ্বারা পাবলিশ করা হয়েছে । যে কোন মূল্যে মেসেজটি সবার মাঝে শেয়ার করুন প্লিজ । একবার ভাবুন শেয়ারের মাধ্যমে আপনি হয়ত আপনার বোনকে বাচাইতেছেন, আপনার ভালবাসার মানুষটিকে, আপনার চাচাতো বোনকে, আপনার মা কিংবা বউ.... যে কারো জীবন ।

Saturday, May 30, 2015

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

নাটোরে এসএসসি পরীক্ষায় ফেল করায় ঘরে দরজা বন্ধ করে বিষ পানে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। মৃত শিক্ষার্থীর নাম শারমিন সুলতানা (১৬)। শারমিন ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্কুল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর নাটোর সদরের ছাতনী এলাকার এসআই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারমিন সুলতানা (১৬) ফেল করায় বিকালে ঘরের দরজা আটকে দিয়ে বিষ পান করে।
পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকে তার মৃতদেহ দেখতে পায়।
এব্যাপারে নাটোর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে সংশ্লিষ্ট থানা পুলিশ বিষপানে মৃত্যু বিষয়টি নিশ্চত করেছে।

কলাবাগানে বিস্ফোরণে এক পরিবারের ৭ জন দগ্ধ


এরা হলেন- মমতাজ বেগম (৬০), তার ছেলে মো. সুমন (২৮) ও তার স্ত্রী রেশমা আক্তার (২২), নাতি রাব্বি (১০), মেয়ে রোজী (৩৫) এবং তার ছেলে অয়ন (২০)ও মেয়ে বিথী (১৪)।
কী থেকে এ বিস্ফোরণ সে বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, গ্যাসের পাইপ থেকে এ ঘটনা ঘটতে পারে।
শনিবার ভোরে কলাবাগানের ২৯ লেকসার্কাসে এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঁচজন হাসপাতালে আসার পর তাদের বার্ন ইউনিটে পাঠানো হয়। এরপর বাকিদের হাসপাতালে আনা হয়েছিল।”
‘কীভাবে আগুন লেগেছে বলতে পারবো না’ বলে অগ্নিদগ্ধরা প্রাথমিকভাবে পুলিশকে বলেছে বলে জানান হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল।
সুমন পেশায় গাড়িচালক। ২৯/১ লেকসার্কাসে একটি টিনশেড বাড়ির দুই রুম ভাড়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সকালে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ হলে তাদের টিনের ঘর ও পাশের দেয়াল পুড়ে যায়।
প্রতিবেশী মো. জুলফিকার স্থানীয়দের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলেও জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক।
ঘটনাস্থল থেকে কলাবাগান থানার এসআই নিজামউদ্দীন বলেন, ভোরে কলাবাগানের এই এলাকায় মাটি খুঁড়ে ওয়াসার কাজ চলছিল।
“হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পাশের একটি টিনশেড বাড়িতে আগুন ধরে যায়। সেখান থেকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আছেন জানিয়ে কলাবাগান থানার ওসি মো. ইকবাল বলেন, “কী থেকে বিস্ফোরণটি ঘটেছে সে বিষয়ে এখনও সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। ধারণা করছি, গ্যাসের কোনো পাইপে লিক ছিল। কেউ হয়তো ম্যাচের কাঠি জ্বালিয়েছে এবং সেখান থেকে বিস্ফোরণ হয়েছে।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক সৈয়দ মনিরুল ইসলাম বলেন, “গ্যাস পাইপে লিক থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”





Wednesday, May 27, 2015

খিলক্ষেতে নিজ বাসায় আইনজীবীর স্ত্রী খুন

ক্রাইম নিউজ প্রতিনিধিঃ
রাজধানীর খিলক্ষেতে নিজ বাসায় এক আইনজীবীর স্ত্রী খুন হয়েছেন। নিহতের নাম লিমা আক্তার মুকুল (৩৫)। গতকাল মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
লিমার স্বামী রাকিবুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। গত জানুয়ারিতে দেশে এসে তিনি লিমাকে বিয়ে করেন। লিমা তাঁর দ্বিতীয় স্ত্রী। খিলক্ষেতের নিকুঞ্জ-১-এর লেক সাইড রোডে স্বামীর বাড়িতে থাকতেন লিমা। নির্মাণাধীন এ বাড়িটির নিচতলার কয়েকটি কক্ষ বসবাসের উপযোগী করে সেখানে তাঁরা থাকতেন।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাকিবুল বাসা থেকে বের হন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রীর লাশ সোফার ওপর পড়ে আছে। মাথা ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন। পরে তিনি নিজেই খিলক্ষেত থানায় গিয়ে ঘটনার কথা জানান।
খিলক্ষেত থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ওই বাসার কাজ দেখাশোনার জন্য ১২ বছরের এক কিশোরও থাকে। রাকিবুল দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় ওই কিশোরকে বলে যান, তাঁর অনেক শত্রু আছে, বাসার কলাপসিবল গেটে ভালোভাবে তালা ঝোলাতে। এরপর বিকেল সাড়ে চারটার দিকে তিনি এসে দেখেন, কলাপসিবল গেটে তালা ঝুলছে। কিন্তু অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। পরে তিনি বাসার পেছনে গিয়ে জানালা দিয়ে দেখেন তাঁর স্ত্রীর লাশ পড়ে আছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ওই কিশোর বাসার ভেতরে ছিল না। ঘটনা শুনে সে বাসায় আসে। তার কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। এখন কীভাবে খুনিরা বাসায় ঢুকল আর কীভাবেই বের হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রায় পাঁচ মাস আগে গাড়ি চুরির অভিযোগে রাকিবুল তাঁর চালক ও বাড়ির তত্ত্বাবধায়কের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছিলেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তারও করা হয়। এ নিয়ে তাঁদের সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়। এ ছাড়া বাড়ি নির্মাণকে কেন্দ্র করে তাঁর আত্মীয়স্বজনের সঙ্গেও তাঁর মতবিরোধ চলছিল।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনায় ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মামলা তুলে না নিলে পুড়িয়ে হত্যার হুমকি

ক্রাইম নিউজ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে না নিলে নিহতদের পরিবারের অন্য সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এজাহারভুক্ত আসামি (অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া) মো. মোগর আলী তাঁর সঙ্গীদের নিয়ে ওই হুমকি দেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলার বাদী তোফাজ্জল হোসেন মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত সোমবার তোফাজ্জল হোসেন বলেন, ২০ মে মামলার আসামি মো. মোগর আলী (৫৫) তাঁর স্ত্রী রং মালা বেগম, ভাইয়ের স্ত্রী ভায়লা বেগম ও চাচাতো ভাই মফিজ মিয়াকে নিয়ে নিহত ব্যক্তিদের বাড়িতে যান। সেখানে তাঁরা নিহত হাসনা বেগমের স্বামী মজিবর রহমান ও তাঁর (মজিবর) মা জোবেদা বেগমকে মামলা তুলে নিতে বলেন। এতে রাজি না হওয়ায় তাঁরা তাঁদের মারতে উদ্যত হন। এ সময় তাঁরা মজিবরকে মামলা তুলে না নিলে পুড়িয়ে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি পরদিন ২১ মে মির্জাপুর থানায় জিডি করেন।
সোমবার বিকেলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল আলম ঘটনাস্থলে যান। তিনি বলেন, মামলাটি স্পর্শকাতর ও আদালতে বিচারাধীন। তবে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন। ২৫ মার্চ টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন।
নারাজির বিষয়ে ২৮ এপ্রিল আদালত শুনানির তারিখ নির্ধারণ করলেও তা পিছিয়ে যায়। আজ বুধবার পরবর্তী শুনানি হওয়ার কথা।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনায় পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়।

মুঠোফোনে বন্ধুত্ব পরে অপহরণ

মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব। এরপর বেড়াতে যাওয়ার নাম করে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবি করে তথাকথিত সেই বন্ধুরা। অপহৃত যুবককে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে দুই অপহরণকারী। ভাগ্যক্রমে রক্ষা পান অপহৃত ওই যুবক।
গত সোমবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ শহরের বেলডাঙা এলাকা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই যুবকের নাম মাসুম তালুকদার (৩০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী থানার দশকিয়া (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা।
অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট গ্রামের রেজাউল করিম এবং একই গ্রামের রুহুল আমিন। এ ঘটনায় মাসুম বাদী হয়ে ওই দুজনসহ চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেছেন।
মাসুম গতকাল মঙ্গলবার দুপুরে জানান, মাস তিনেক আগে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মাহমুদপুর গ্রামের বাসিন্দা সবুজ নামের এক যুবকের সঙ্গে মুঠোফোনে মিসডকলের সূত্র ধরে পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় বন্ধুত্বে গড়ায়। পরে সবুজের মাধ্যমে পৌর শহরের বিচকিনি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রয়েলের সঙ্গেও মাসুমের পরিচয় হয়।
গত শুক্রবার মাসুম তাঁর স্ত্রী ও পরিবার নিয়ে নাটোরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। গত সোমবার সকালে সবুজ মুঠোফোনে ফোন করে মাসুমকে বগুড়ায় বেড়াতে আসতে বলে। মাসুম দুপুরে বগুড়ার চারমাথায় গেলে সবুজ ও রয়েলসহ আরও দুই ব্যক্তি তাঁকে একটি মাইক্রোবাসে তুলে পুটিমারা ইউনিয়নের দিঘিপাড়া গ্রামের এক বাড়িতে এনে আটক করে। এরপর অপহরণকারীরা মাসুমের স্ত্রীর মুঠোফোনে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে মাসুমকে হত্যারও হুমকি দেয় তারা।
মাসুমের শ্যালক শাকিল খান বলেন, ফোন পাওয়ার পর সন্ধ্যায় সবুজের মুঠোফোনে বিকাশে ২০ হাজার টাকা পাঠানো হয়। এরপর থেকে সবুজের মুঠোফোন বন্ধ। সবুজ ও রয়েল রাত ১০টার দিকে মাসুমকে অন্যত্র সরিয়ে নিতে রেজাউল করিম ও রুহুল আমিনের হাতে তুলে দেয়।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, রেজাউল ও রুহুল একটি মোটরসাইকেলে মাসুমকে তুলে দ্রুতগতিতে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। শহরের বেলডাঙা নামক স্থানে টহল পুলিশ মোটরসাইকেলটিকে আটকায়। এ সময় মাসুম চিৎকার করলে রেজাউল ও রুহুল তাঁকে ফেলে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে।

তরুণীকে ধর্ষণের দায় স্বীকার দুই যুবকের: র‍্যাব

রাজধানীর ভাটারা এলাকায় গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার দুপুরে র‍্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন আশরাফ ওরফে তুষার (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু (২৬)। তাঁরা সিগনেট বায়িং হাউস নামের একটি প্রতিষ্ঠানের গাড়ির চালক।
আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবিটি আজ দুপুরে র‍্যাব সদর দপ্তর থেকে তোলা। ছবি: আবদুস সালামআদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবিটি আজ দুপুরে র‍্যাব সদর দপ্তর থেকে তোলা। ছবি: আবদুস সালামমুফতি মাহমুদ খানের ভাষ্য, গতকাল দিবাগত রাত একটার দিকে পটুয়াখালীর কলাপাড়া থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলশান-১ এলাকা থেকে লাভলুকে গ্রেপ্তার করা হয়। তরুণীকে ধর্ষণের কাজ এ মাইক্রোবাসটি ব্যবহার করা হয় বলে দাবি র‍্যাবের। ছবিটি বুধবার র‍্যাব সদর দপ্তর থেকে তোলা। ছবি: আবদুস সালাম
সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গত ১৭ মে তুষার দুই আফ্রিকান ক্রেতাসহ যমুনা ফিউচার পার্কে টেক্সমার্ট ফ্যাশন হাউসে যান। সেখানে ওই তরুণী কাজ করেন। তুষারের সঙ্গে ওই তরুণীর কথা হয়। একপর্যায়ে তুষার তাঁকে চাকরির প্রলোভন দেখান। এভাবে তিন দিন ওই তরুণীর সঙ্গে কথা হয়। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তুষার ওই তরুণীকে ফোন করেন। তখন কাজ শেষ হওয়ায় তরুণী বেরিয়ে আসেন। পরে সড়কে মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তুষার ও লাভলু ওই তরুণীর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তুষার ওই তরুণীর গন্তব্য জানতে চান। তরুণী উত্তরা যাবেন বলে জানান। তুষার গাড়িতে করে পৌঁছে দেওয়ার কথা বললে তরুণী রাজি হননি। তখন তাঁরা জোর করে তরুণীকে মাইক্রোবাসে তোলেন।
তুষার ও জাহিদুলের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মুফতি মাহমুদ খানের দেওয়া ভাষ্য, তরুণীকে গাড়িতে তুলেই লাভলু গাড়িটি চালাতে শুরু করেন। তখন তুষার প্রথমে তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে তুষার গাড়ি চালান, লাভলু এসে ধর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে দেওয়া তুষারের ভাষ্য, ১৮ তারিখ তাঁরা ধর্ষণের পরিকল্পনা করেন। এ সময় ফিরোজ নামের আরেক গাড়িচালক তাঁদের সঙ্গে ছিলেন বলে তিনি দাবি করেন। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালকের দাবি, তুষার এ ঘটনার পরিকল্পনা করেন। এ ঘটনার সঙ্গে তাঁরা দুজনই যুক্ত। ধর্ষণে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।